## এসএসসি-২০২৬ সালে জিপিএ-৫ পেয়েছে ২১জন


পরিচালক

Principle photos
জনাব আবুল বাছেদ মন্ডল

নৈতিকতা সম্পন্ন দেশপ্রেমিক ও দক্ষ নাগরিক গড়ে তোলার লক্ষে লাইটহাউস স্কুল অ্যান্ড কলেজ ২০১৭ সালে প্রতিষ্ঠিত একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান। যা প্রতিষ্ঠার পর থেকে অত্র এলাকায় শিক্ষার গুনগত মান উন্নয়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটি সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিকতা সম্পন্ন করে গড়ে তোলার জন্য নিজ নিজ ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করেছে। বর্তমানে প্লে থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামী দিনে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের কথা চিন্তা করে একাদশ ও দ্বাদশ শ্রেণি চালু করার ব্যাপারে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ প্রতিষ্ঠানের প্রত্যাশা পূরণে যারা অবদান রাখছেন, বিশেষ করে শিক্ষক, অভিভাবক ও সুধী সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনের সবার আন্তরিকতা, ভালোবাসা ও পরামর্শ অব্যাহত থাকবে এ প্রত্যাশা করছি।

উপাধ্যক্ষ

Vice Principle photos
জনাব মোঃ আনছারুল ইসলাম

২০১৭ইং সালে প্রতিষ্ঠার পর থেকে লাইটহাউস স্কুল অ্যান্ড কলেজ একটি স্বতন্ত্র শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেকে তুলে ধরার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন পাবলিক পরীক্ষায় (পিইসি, জেএসসি, এসএসসি) অংশগ্রহন করে ধারাবাহিক সফলতা অর্জন করেছে। আমাদের অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহন করে তাদের মেধার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। সুশিক্ষায় স্বশিক্ষিত জাতি গঠনে আমরা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের এই প্রচেষ্টায় আগামীদিনেও শিক্ষক, অভিভাবক ও সুধী মহলের আন্তরিক ভালোবাসা, পরামর্শ ও সহযোগিতা অব্যাহত থাকবে এ প্রত্যাশা করছি। আমি প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।